


সভাপতির বাণী
শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং সত্য সমাজ গঠনের মূলভিত্তি। আধুনিক যুগে শিক্ষা কেবল পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং চরিত্র গঠন, নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দ্বায়িত্ববোধ জাগ্রত করার এক অন্যতম মাধ্যম।
পানকাতা হাতেম আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান, মেধা বিকাশ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই বিদ্যালয়কে ঘিরে শুধু শিক্ষার্থী নয়, অভিভাবক ও স্থানীয় জনগণের আশা-আকাঙ্ক্ষা জড়িয়ে আছে।
সভাপতি হিসেবে আমি আন্তরিকভাবে কামনা করি, আমাদের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে পারে। শিক্ষকমণ্ডলী, অভিভাবক, স্থানীয় জনগণ ও বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে- দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আসুন, আমরা সবাই মিলে একযোগে কাজ করি যেন এই বিদ্যালয় হয়ে ওঠে আগামী প্রজন্মের আলোকিত ভবিষ্যৎ গড়ার একটি দৃঢ় ভিত্তি।
মোঃ নাজিম উদ্দিন
সভাপতি
পানকাতা হাতেম আলী উচ্চ বিদ্যালয়, ধনবাড়ী, টাঙ্গাইল।
প্রধান শিক্ষকের বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহিম, সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, শিক্ষা জাতির মেরুদন্ড এবং প্রত্যেক শিশুর সুশিক্ষা লাভের অধিকার রয়েছে। এই ওয়েবসাইটি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে। তথ্য ও যোগাযোগের প্রযুক্তি (Information and communication Technology-ICT) মানুষের জীবন ধারণের পদ্ধতিকে বদলে দিয়েছে-জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষাক্ষেত্রেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। আইসিটি স্থান করে নিয়েছে গ্রামের বিদ্যালয়ের সেই ছোট্ট শ্রেণিকক্ষেও যেখানে শিক্ষার্থীরা বই খাতার পাশাপাশি কম্পিউটারেও শিখতে শুরু করেছে। জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের যোগ্য রূপকার হিসাবে গড়ে তোলে “ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য এই ওয়েবসাইট অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। মূলত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এই অনুসঙ্গের নিকট তথ্য, উপাত্ত সহজে ও দ্রুততার সহিত পৌছাঁনো এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারী অফিসের যোগাযোগ রক্ষা করা এই ওয়েবসাইটের লক্ষ্য। টাংগাইল জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পানকাতা হাতেম আলী উচ্চ বিদ্যালয়। এই ওয়েবসাইটটি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ণ ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণে একটি নতুন মাত্রা যুক্ত হবে এই প্রত্যাশা করছি।
মাহমুদা আক্তার
প্রধান শিক্ষক (ভারপাপ্ত)
পানকাতা হাতেম আলী উচ্চ বিদ্যালয় ধনবাড়ী, টাংগাইল।
Managing committee
সভাপতি
মোঃ নাজিম উদ্দিন
সিনিয়র শিক্ষক, বলিভদ্র দাখিল মাদ্রাসা।সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বলিভদ্র ইউনিয়ন।
সদস্য সচিব
মাহমুদা আক্তার
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত), পানকাতা হাতেম আলী উচ্চ বিদ্যালয়।
অভিভাবক প্রতিনিধি
মোঃ ইসমাইল হোসেন
শিক্ষক প্রতিনিধি
মোঃ মনিরুজ্জামান
সিনিয়র শিক্ষক, পানকাতা হাতেম আলী উচ্চ বিদ্যালয়।